তরুণ উদ্ভাবক ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের এগিয়ে নিতে আয়োজন করা হচ্ছে ইএটিএল ইনোভেশন হাব স্টার্টআপ পিচ কনটেস্ট ২০২৬। গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটিতে প্রতিযোগিতার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্ভাবনী ধারণা ও বিকাশমান স্টার্টআপের জন্য দুটি বিভাগে মোট এক কোটি টাকার পুরস্কার থাকছে।
