অফিসের কম্পিউটার, প্রিন্টার কিংবা ওয়াই-ফাইয়ের সমস্যা সামলাতে প্রয়োজন একাধিক কাজে দক্ষ আইটি কর্মী। এমন কর্মী তৈরির লক্ষ্য নিয়ে মিরপুর-১১-তে প্রশিক্ষণ চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। রাসেল আহমেদ ও এম আহসান হাবিবের এই উদ্যোগে হার্ডওয়্যার ও নেটওয়ার্কের বাস্তব সমস্যা সমাধান শেখানো হবে হাতে-কলমে।
