আর্থিক কেলেঙ্কারির ঘটনা বা স্ক্যামিংয়ের অভিযোগে আলোচিত হচ্ছে বিটোপিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (ফ্রিল্যান্সিংয়ের কাজ দেওয়া-নেওয়ার ওয়েবসাইট) ফাইভআরকে ঘিরে সংঘবদ্ধ অ্যাকাউন্ট পরিচালনা ও মার্কেটপ্লেস কারসাজির গুরুতর অভিযোগ উঠেছে।
বিটোপিয়ার বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার কর্মী নিয়োগের আড়ালে তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে ফাইভআরে অ্যাকাউন্ট খোলা, সেসব অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে পরিচালনা, ভুয়া অর্ডার ও রিভিউয়ের মাধ্যমে মার্কেটপ্লেসের র্যাংকিং প্রভাবিত করা এবং প্রতিযোগী ফ্রিল্যান্সারদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার মতো কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।
