গত ২০ জুন চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে অনুষ্ঠিত ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’-এর মঞ্চে হয় চট্টগ্রাম বিভাগের ফ্রিল্যান্সার কার্ড রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন। উদ্বোধনের পর সেখানেই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সাধারণ সম্পাদক ফায়সাল আলিম প্রথম আলোকে বলেছেন এই কার্ড সম্পর্কে। তরুণদের এই নতুন স্বীকৃতি ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন রাহিতুল ইসলাম।
