ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ ও সম্ভাবনাকে তুলে ধরতে রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় গতকাল বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফ্রিল্যান্সার দিবস উদ্যাপন করেছে বৈশ্বিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইভআর। ফাইভআর বাংলাদেশ কমিউনিটি আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ডে ২০২৬: দ্য ফিউচার অব ফ্রিল্যান্সিং’ শীর্ষক বিশেষ এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ৭০ জন ফ্রিল্যান্সার এবং পেশাজীবী অংশ নেন।
